News Headline :
বিদ্যুৎ কোম্পানিতে চাকরিতে আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি, মূল বেতন ৫২০০০-৭০০০০ টাকা ‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল’-এর সুরকার শাহ নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের বদলে সুযোগ পেয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু স্কটল্যান্ডের বিসিবির টুর্নামেন্টে সেরা হলেই মিলবে ‘ইয়ামাহা এফজেডএস’ নবম বোলার হিসেবে ইতিহাসে শেফার্ড পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা যোগ্য ব্যক্তি সংসদে না গেলে গণঅভ্যুত্থানের অর্জন হুমকিতে পড়বে: তাসলিমা বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করবে: জোনায়েদ সাকি
সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশ ফুটসাল দল ঘোষণা

সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশ ফুটসাল দল ঘোষণা

সাফ উইমেনস ফুটসাল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অভিজ্ঞ ও পরিচিত খেলোয়াড়দের সমন্বয়ে তৈরি এই দলে অধিনায়ক হিসেবে থাকছেন সাবিনা খাতুন।

মঙ্গলবার বাফুফে ঘোষিত দলে সাবিনা খাতুনের পাশাপাশি জায়গা পেয়েছেন মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকারের মতো নিয়মিত মুখগুলো। প্রাথমিক দলে থাকা তিন খেলোয়াড় উন্নতি খাতুন, নাসরিন আক্তার ও সেজুতি ইসলাম স্মৃতি শেষ পর্যন্ত জায়গা পাননি।

চূড়ান্ত দলে ফিরেছেন ২০২২ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য মার্জিয়া। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমীকেও রাখা হয়েছে দলে।

আগামী ১৩ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে শুরু হবে সাফ উইমেনস ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এটি প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।

এর আগে ২০১৮ সালে সাবিনা খাতুনের নেতৃত্বে থাইল্যান্ডেই নারী এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ। সেই আসরে তিনটি ম্যাচেই হেরে অভিজ্ঞতা অর্জন করেছিল দলটি।

দুটি সাফ নারী চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়ক সাবিনা ক্লাব ফুটসালেও অভিজ্ঞ। তিনি মালদ্বীপে ফুটসাল খেলেছেন এবং আন্তর্জাতিক পর্যায়ের এই অভিজ্ঞতাকে এবার জাতীয় দলের জন্য কাজে লাগাতে চান।

বাংলাদেশের চূড়ান্ত দল: সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, সাথী বিশ্বাস, ইতি রানী ও স্বপ্না আক্তার জুলি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS