News Headline :
বিদ্যুৎ কোম্পানিতে চাকরিতে আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি, মূল বেতন ৫২০০০-৭০০০০ টাকা ‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল’-এর সুরকার শাহ নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের বদলে সুযোগ পেয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু স্কটল্যান্ডের বিসিবির টুর্নামেন্টে সেরা হলেই মিলবে ‘ইয়ামাহা এফজেডএস’ নবম বোলার হিসেবে ইতিহাসে শেফার্ড পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা যোগ্য ব্যক্তি সংসদে না গেলে গণঅভ্যুত্থানের অর্জন হুমকিতে পড়বে: তাসলিমা বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করবে: জোনায়েদ সাকি
১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে পুনরায় নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে অধ্যাপক ইউনূস এ কথা বলেন। সার্জিও গর ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব করছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচারী শাসনামলে জনগণের যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা প্রয়োগ করার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচারী সরকারের সমর্থকরা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে কোটি কোটি ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতায় উসকানি দিচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনের আর প্রায় ৫০ দিন বাকি। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই।এটিকে স্মরণীয় করে তুলতে চাই।

প্রায় আধা ঘণ্টাব্যাপী এই টেলিফোনালাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক, আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ বাংলাদেশি রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়।

সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান সার্জিও গোর। আলোচনার ফলস্বরূপ, যুক্তরাষ্ট্রের আরোপিত পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

মার্কিন বিশেষ দূত শহীদ ওসমান হাদির বিশাল জানাজা নিয়েও কথা বলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS