News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
থার্টি ফাস্ট সেলিব্রেশনে মজার খাবার

থার্টি ফাস্ট সেলিব্রেশনে মজার খাবার

আর কিছুদিন পর শেষ হবে ২০২৫ সাল। বছরের শেষ দিন পালিত হবে থার্টি ফাস্ট নাই। এই সেলিব্রেশনে চাই মজার মজার খাবার। জেনে নিন সহজে তৈরি করা এমন যায় মুখরোচক দুটি রেসিপি: 

চিকেন রোল 

উপকরণ : চিকেন কিমা ২ কাপ, পেঁয়াজ কুচি- ১ কাপ, কাঁচামরিচ কুচি- ২টি, মরিচ গুড়া ১/৪ চা চামচ, জিরা গুঁড়া ১/৪ চা চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, গরম মশলা গুঁড়া ১/৪ চা চামচ, ময়দা ১ কাপ, সয়া সস ১ টেবিল-চামচ, তেল, লবণ ও পানি পরিমাণ-মতো।

প্রস্তুত প্রণালী: কড়াইয়ে তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ ভেজে নিন। এবার মুরগীর কিমা ভেজে নিন ভালো করে। এরপর সব মশলা, লবণ ও সয়াসস মিশিয়ে কিছুক্ষণ ভেজে চুলা থেকে নামিয়ে ফেলুন।তেল ও পানি দিয়ে ময়দার ডো তৈরি করে নিন।পাতলা করে রুটি বেলে হালকা সেঁকে নিন।

এবার এই পাতলা রুটির শিট কেটে ভেতরে কিমা ভরে পেঁচিয়ে রোল তৈরি করে নিন।গরম তেলে সোনালী রং করে ভেজে নামিয়ে সস দিয়ে পরিবেশন করুন। 

চিংড়ি ব্ল্যাঙ্কেটের রেসিপি

উপকরণ: বড় চিংড়ি ১০-১২ টি, রাইস পেপার ১০-১২ টি, ডিম ১ টি, মাঝারি আলু ২ টি, পেঁয়াজ কুচি ১ টি, আস্ত জিরা আধা চা চামচ, রসুন কুচি ২-৩ কোয়া, কাঁচা মরিচ কুচি ২ টি, লবণ স্বাদ অনুযায়ী, তেল, বাঁশ কাঠি বা শিক ১২টি।

প্রণালী: আলু সেদ্ধ করে নিন। সেদ্ধ আলু ছিলে চটকে নিন। চুলায় প্যানে তেল দিন। পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে সামান্য বাদামি করে ভাজুন। জিরা ও কাঁচা মরিচ যোগ করুন।আলু ও লবণ দিন। ৩-৪ মিনিট রান্না করুন যেন সবকিছু ভালোভাবে মিশে যায়।

এবার পানিতে বাঁশের কাঠি ভেজান। অন্য পাত্রে ডিম ফেটে রাখুন। শুকনা মরিচ গুঁড়া ও লবণ চিংড়ির ওপর ছিটিয়ে দিন। প্রতিটি চিংড়ি পেছন বরাবর এমনভাবে কাটুন যেন একটি প্রজাপতি আকৃতির হয়।

আলুর মিশ্রণ চিংড়ির ভেতরে ঢুকিয়ে বাশের কাঠিতে গেঁথে নিয়ে প্রজাপতি আকৃতির পাখা বন্ধ করুন। একটি বাটিতে পানি নিন। পাত্রের পানিতে রাইস পেপার ডুবান। রাইস পেপার নরম হলে সাবধানে পানি থেকে তুলে চিংড়ির চারিদিকে মোড়ান।

ফেটানো ডিম রাইস পেপার মোড়ানো চিংড়ির ওপর ব্রাশ করুন। চিংড়ি ডুবো তেলে সোনালী করে ভাজুন। 

সুপার শপগুলোয় রাইস পেপার কিনতে পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS