News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
বিএনপির ১২ নেতা আজীবন বহিষ্কার

বিএনপির ১২ নেতা আজীবন বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ১২ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বারক্ষিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কক্সবাজার পৌরসভা নির্বাচন বর্জন করেছে বিএনপি। কিন্তু ওই ১২ জন নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটের মাঠে রয়েছেন। এর ফলে তাদের আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কার হওয়া নেতারা হলেন- ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী (বর্তমান কাউন্সিলর) ও জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আকতার বকুল, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (বর্তমান কাউন্সিলর) ও দপ্তর সম্পাদক জাহেদা আক্তার। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (বর্তমান কাউন্সিলর) ও জেলা বিএনপির সদস্য এস আই এম আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও শহর মৎস্যজীবী দলের সভাপতি এম জাফর আলম হেলালী, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী ও শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন রিয়াদ, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও জেলা যুবদলের প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (বর্তমান কাউন্সিলর) ও জেলা যুবদলের সদস্য ওমর সিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (বর্তমান কাউন্সিলর) ও জেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সরওয়ার ওসমান টিপু, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও শহর শ্রমিক দলের সভাপতি আবছার কামাল এবং ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

বিএনপির কক্সবাজার জেলা কমিটির দপ্তর সম্পাদক মো. ইউসুফ বদরী এই বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভায় ভোট হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS