News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
অবৈধ সম্পদ : পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ : পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

৫৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মীর মো. আবুল কালাম আজাদ নামে এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৪ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ঢাকা বেঞ্চ অফিসের পুলিশ পরিদর্শক মীর মো. আবু কালাম দুদকে দাখিল করা তার সম্পদ বিবরণীতে নিজের ও স্ত্রীর নামে মোট স্থাবর-অস্থাবর মিলিয়ে ২ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার ২৫২ টাকা প্রদর্শন করেছেন। কিন্তু স্ত্রীর নামে পৃথক আয়কর নথি রয়েছে, সে কারণে স্ত্রীর সম্পদ বাদ দিয়ে অনুসন্ধানকালে মো. আবুল কালাম আজাদের নামে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৮৭ লাখ ৬৬ হাজার ৬৪ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এরমধ্যে পারিবারিক ব্যয় ও সঞ্চয়সহ ৩০ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকার সম্পদ বাদ দিলে ৫৭ লাখ ৯ হাজার ৫২৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জিত হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

এর ফলে দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS