News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে পডকাস্ট

নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে পডকাস্ট

সৌন্দর্য বিশেষজ্ঞ ও উদ্যোক্তা আফরোজা পারভীন নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন পডকাস্ট শুরু করেছেন। আফরোজা রেড বিউটি স্যালনের ব্যবস্থাপনা পরিচালক এবং উজ্জ্বলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। ফাউন্ডেশনের মাধ্যমে তিনি দেশের বিউটি ও গ্রুমিং সেক্টরে নারীদের উন্নয়নে কাজ করছেন।

আফরোজা বলেন, শরীর অসুস্থ হলে চিকিৎসা নিলেও মনের অসুস্থতার প্রতি আমরা সচেতন নই, বিশেষ করে নারীরা। কিন্তু সুস্থ থাকতে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী থাকা জরুরি।

তিনি জানান, পডকাস্টে নারীদের মানসিক সুস্থতা, কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ এবং সাফল্যের গল্প নিয়ে আলোচনা হবে। এতে বিশেষজ্ঞ অতিথি থাকবেন এবং বিভিন্ন সেক্টরের নারীর অভিজ্ঞতা শোনা যাবে। ভুক্তভোগী নারীরাও তাদের গল্প শেয়ার করতে পারবেন।

আফরোজা আরও বলেন, শিশুদের মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দিতে হবে। স্কুল বা পরিবারের চাপের কারণে অনেক শিশু মানসিক সমস্যায় ভোগে। আমাদের শোতে মনোরোগ বিশেষজ্ঞরা সমস্যার সমাধান বের করার চেষ্টা করবেন।

পডকাস্টের লক্ষ্য নারীদের ও শিশুদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS