News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ঢাকায় স্থগিত হলো আতিফ আসলামের কনসার্ট

ঢাকায় স্থগিত হলো আতিফ আসলামের কনসার্ট

সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক কনসার্ট স্থগিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার স্থগিত হলো পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট। শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকায় তার পারফর্ম করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করতে বাধ্য হয়েছে আয়োজকরা।

সামাজিকমাধ্যমে বাংলাদেশি ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন আতিফ আসলাম। এক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় আমাদের কনসার্টটি আর অনুষ্ঠিত হচ্ছে না। আয়োজক দল প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তাজনিত ছাড়পত্র এবং লজিস্টিকসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেনি।’

কনসার্ট আয়োজনের দায়িত্বে ছিল দুটি প্রতিষ্ঠান- ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘মেইন স্টেইজ’। তবে এখনো পর্যন্ত অনুষ্ঠান বাতিলের কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা।

বিভিন্ন সূত্র বলছে, আয়োজকদের সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় সরকারি অনুমতি পাওয়া যায়নি। কয়েকটি প্রয়োজনীয় নথি প্রক্রিয়াধীন থাকায় শেষ মুহূর্তে এসে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে।

এদিকে ‘চলঘুরি’ নামে একটি টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে আড়াই হাজার থেকে ৯ হাজার টাকা মূল্যমানের টিকিট বিক্রি হচ্ছিল। হঠাৎ কনসার্ট স্থগিত হওয়ায় টিকিটধারীদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে- অনেকে এখন রিফান্ডের অপেক্ষায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS