News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
৩০০ আসনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবে জামায়াতসহ সমমনা ৮ দল

৩০০ আসনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবে জামায়াতসহ সমমনা ৮ দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে ৩শ আসনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল। 

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

এদিন সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডের খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘তফসিল ঘোষণার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আসন সমঝোতার ভিত্তিতে ইসলামী ঐক্যের ৩শ আসনে প্রার্থী ঘোষণা করা হবে। সমঝোতার মাধ্যমে একটি আসনে ৮ দলের একজন প্রার্থী থাকবে। ’

আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে বলেও জানান হামিদুর রহমান আযাদ।

ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, বৃহত্তর স্বার্থে গণভোট এবং জাতীয় নির্বাচনে একসঙ্গে মেনে নিয়েছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS