News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে কী বলছেন পলাশ

নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে কী বলছেন পলাশ

প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। দলটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর আলোচিত অভিনেতা কাবিলা ওরফে জিয়াউল হক পলাশ।

অনেকদিন দিন ধরে টিম নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার ব্যাপারে পলাশের সঙ্গে কথাবার্তা চললেও শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত হয়েছে।

এ বিষয়ে পলাশ বললেন, আমি যেমন সবসময় রক অ্যান্ড রোল থাকি, নোয়াখালী এক্সপ্রেস টিমও এবার তেমনই রক অ্যান্ড রোল থাকবে। খেলার মাঠের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীতে এনে আমাদের আঞ্চলিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেব।

এই অভিনেতা আরও বলেন, নোয়াখালীর সঙ্গে আমার নাড়ির টান। সেখানকার আঞ্চলিক ভাষা ব্যবহার করে আমি জনপ্রিয়তা পেয়েছি। সেই নোয়াখালী যদি আমার মাধ্যমে কিছুটা বিশ্বের দরবারে তুলে ধরা যায় এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না।

পলাশ বলেন, এই আনন্দের সময়ে আমি আমার বাবা-মা, মেন্টর কাজল আরেফিন অমি ভাই এবং আমাদের দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS