News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
শীতে বাড়ে খুশকি, জেনে নিন দূর করার উপায়

শীতে বাড়ে খুশকি, জেনে নিন দূর করার উপায়

শীত আসার আগে থেকেই অনেকের মাথায় খুশকির যন্ত্রণা শুরু হয়ে যায়। আর এ কারণে চুলও ঝরতে শুরু করে। তাই আসুন আগেই শুরু করে দিন কিছু ঘরোয়া যত্ন। 
 
জেনে নিন খুশকি মুক্ত থাকার উপায়
পুরোনো তেঁতুল পানিতে গুলে চুলের গোড়ায় ভালো করে লাগান। ১০-১২ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু’দিন তেঁতুল মাথায় দিন। এতে খুশকি যেমন দূর হয় তেমনি মাথার চুলকানিও কমে যায়।

নিম পাতার রসের আছে অ্যান্টিফাংগাস ও অ্যান্টিবায়োটিক কার্যকারিতা। এক মুঠো নিম পাতা ৪ কাপ পানিতে দিয়ে সিদ্ধ করুন। পানি ঠাণ্ডা করুন। এটা দিয়ে চুলের গোড়ায় সপ্তাহে ২-৩ দিন লাগান।
নারিকেল তেলের মধ্যে আছে অ্যান্টিফানগাল উপাদান। চুল অনুযায়ী নারিকেল তেল নিয়ে এতে অর্ধেক পরিমাণ লেবুর রস মেশান। তারপর চুলের গোড়ায় লাগিয়ে ঘষুন। ২০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এটি ব্যবহার করতে পারেন।

হোয়াইট ভিনেগার। এটা ঘরে বসে খুশকি দূর করার অন্যতম কার্যকর উপায়। ভিনেগারে এসিটিক এসিড থাকে যা ফাংগাস জন্মাতে বাধা দেয় এবং চুলকানি দূর করে। ভিনেগার নিয়ে এর সঙ্গে পানি মিশাবেন। চুলে শ্যাম্পু করার পর এই মিশ্রণ মাথায় লাগান।

টকদই খুশকি দূর করতে ও চুল ঝলমলে করতে খুবই কার্যকরী। ৬ টেবিল চামচ টকদই খুব ভালো করে ফেটিয়ে নিন। এরপর এতে ১ টেবিল চামচ মেহেদি বাটা ভালোভাবে মেশান। মিশ্রণটি চুলের গোড়াসহ পুরো চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন। এরপর চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই মিশ্রণটি ব্যবহার করুন। এতে চুল যেমন খুশকিমুক্ত হবে তেমনি চুল হয়ে উঠবে ঝলমলে ও রেশমি।

মেথি সারা রাত ভিজিয়ে রাখুন। তারপর এটি থেঁতো করে চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু’বার মেথি লাগান। 

নিয়মিত চুল পরিষ্কার করা ছাড়াও চিরুনি ও ব্রাশ সবসময় আলাদা ও পরিষ্কার রাখতে হবে। চুলে অনেক বেশি রাসায়নিক, রং, ড্রায়ার বা আয়রন ব্যবহার না করাই ভালো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS