News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মানবতাবিরোধী অপরাধ: সালমান-আনিসুলের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

মানবতাবিরোধী অপরাধ: সালমান-আনিসুলের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে।

এই তদন্ত প্রতিবেদন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে রয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। পরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এক পর্যায়ে তাদের মানবতাবিরোধী অপরাধ মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS