News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ছাদ থেকে পড়ে অভিনেতা টনির মৃত্যু

ছাদ থেকে পড়ে অভিনেতা টনির মৃত্যু

নেটফ্লিক্সে এবং নিকেলোডিয়নের চরিত্রগুলোয় কণ্ঠ দেওয়ার জন্য ব্যাপক পরিচিত ব্রাজিলিয়ান অভিনেতা টনি জার্মানো। গত ২৬ নভেম্বর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫৫ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।

মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ নভেম্বর সকালে সাও পাওলোতে একটি বাড়িতে সংস্কারের কাজ দেখছিলেন টনি। এ সময় হঠাৎ করেই ছাদ থেকে পড়ে যান। দুর্ঘটনার আগে মা-বাবার বাড়িতে ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছেন অভিনেতা।

অভিনেতার একজন মুখপাত্র এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও জানিয়েছেন, দুর্ঘটনায় আঘাত পেয়েছিলেন টনি। এ কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, টনি নিষ্ঠা, উদারতা ও অপরিসীম প্রতিভার এক উত্তরাধিকার রেখে গেছেন, যা তার সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জনকারী সবাইকেই স্পর্শ করেছে।

ব্রাজিলিয়ান তারকা টনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। শিশুতোষ টেলিভিশন চ্যানেল নিকেলোডিয়নের নিকি, রিকি, ডিকি অ্যান্ড ডন এবং ডিজনির লাইভ-অ্যাকশন বিউটি অ্যান্ড দ্য বিস্টে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন টনি। পাশাপাশি গো, ডগ, গো’র মতো নেটফ্লিক্স শোয়েও কণ্ঠ দিয়েছেন। এলেনা অব অ্যাভালর, দ্য মাপেটস এবং শেরিফ ক্যালির ওয়াইল্ড ওয়েস্টেও অবদান রয়েছে এ অভিনেতার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS