News Headline :
স্ত্রীর এমপি পদে মনোনীত হওয়া নিয়ে যা বললেন জিল্লুর রহমান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, ‘প্যানিক বায়িং’ না করার আহ্বান এস আলম-বেক্সিমকোর পাচার করা সম্পদ উদ্ধারের চেষ্টা চলমান: অর্থমন্ত্রী সংস্কার ব্যর্থ করে দেওয়ার চক্রান্ত জাতি মানবে না: বিচারপতি এম এ মতিন পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা শিগগিরই ঢাকায় আসছেন ইউএসটিআরের উচ্চপর্যায়ের প্রতিনিধি কাফরুলে গার্মেন্টস কারখানায় কোটি টাকা চাঁদা চেয়ে গুলির ঘটনায় গ্রেপ্তার ২ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে নিরাপত্তা নিশ্চিতের দাবি ১৩ পদে জনবল নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আরও পাঁচ ইউনিট পথে রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে সেখানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, খবর পেয়ে ধাপে ধাপে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে।

রাশেদ বিন খালিদ বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদও আমাদের কাছে এখনো আসেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS