News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
তোমার জন‍্য কখনো, আমার এ মন গলবে না: তাসনিয়া ফারিণ

তোমার জন‍্য কখনো, আমার এ মন গলবে না: তাসনিয়া ফারিণ

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কাজের বাইরে যেমন ঘুরে বেড়াতে ভালোবাসেন, তেমনি সামাজিকমাধ্যমেও বেশ সরব তিনি।ফেসবুক পেজে কাজের খবরসহ নানা ঘটনা প্রকাশ করেন। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে।

কদিন আগেই নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করলেন তাসনিয়া ফারিণ। নাম ফড়িং ফিল্মস। সেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসছে প্রথম প্রোডাকশন। তবে সেটা কী এখনো খোলাসা করেননি।

ফারিণ একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোমার জন্য আর কখনো, আমার এ মন গলবে না।’ ছবিটি দেখে বুঝা যাচ্ছে এটি ফড়িং ফিল্মস থেকে আসন্ন কাজের একটি দৃশ্য। আর এই দৃশ্যটি আসন্ন ট্রেলারেও দেখা যাবে ক্যাপশনে এমন ইঙ্গিতও মিলেছে। 

এর আগে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে ফারিণ জানান, এ বছরের শেষ দিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ফারিণের এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাতে চাননি তিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু করে এরপর নতুন পরিকল্পনা করবেন এই অভিনেত্রী।

এই অভিনেত্রীকে সব শেষ বড় পর্দায় দেখা যায় পরিচালক সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেন শরিফুল রাজ। এছাড়াও কলকাতার একটি সিনেমাতেও অভিনয় করছেন।

আর সাম্প্রতিক খবর, ঢাকাই সিনেমার সুপারস্টার অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ফারিণ। হায়াত মাহমুদ পরিচালিত আসন্ন ঈদুল ফিতরের জন্য নির্মিতব্য সিনেমাটির নাম ‘প্রিন্স’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS