News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি সেনাকুঞ্জে পৌঁছান। অনুষ্ঠান শুরুর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপি প্রধান খালেদা জিয়ার সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। এসময় তারা কয়েক মিনিট কথা বলেন।

খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদ ইস্কান্দার এবং পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্য ও দলের সিনিয়র নেতারাও অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিবসহ দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS