News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নির্বাচন বানচালে যুবদল নেতা কিবরিয়াকে হত্যা: যুবদল

নির্বাচন বানচালে যুবদল নেতা কিবরিয়াকে হত্যা: যুবদল

আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনকে বানচাল ও ভোটের পরিবেশ নষ্ট করতেই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। তারা উল্লেখ করেছেন, গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দক্ষিণ যুবদল আয়োজিত ‘ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন নেতারা।

তারা বলেন, দেশকে সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন। ভোট বিলম্বিত করতে বিভিন্ন গোষ্ঠী নানা রকম কলকাঠি নাড়ছে।

গোলাম কিবরিয়ার হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, যুবদল ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে, তবে বাধ্য হলে রাজপথেও নামবে।

এ সময় যুবদলের নেতাকর্মীদের ফ্যাসিস্ট বিরোধী যোদ্ধা হিসেবে উল্লেখ করে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়। সভার শেষে কাকরাইল থেকে নয়াপল্টনে মিছিল করে যুবদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS