News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
আসছে কাভিশ সাথে শিরোনামহীন ও মেঘদল

আসছে কাভিশ সাথে শিরোনামহীন ও মেঘদল

বছরের শেষে শীত মানেই কনসার্ট। চিরায়ত এই নিয়মকে সত্যি করে শহরজুড়ে নানা আয়োজনের প্রস্তুতি চলছে। সেই ধারাবাহিকতায় আগামী ৫ ডিসেম্বর ঢাকার কোর্ট সাইড, মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘ওয়েভ ফেস্ট সিজন ওয়ান’। 

ওই কনসার্টে অংশ নিতে পাকিস্তান থেকে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’। সাথে থাকছে বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’।
সেমি ক্লাসিকাল ঘরানার গান নিয়ে ব্যান্ড কাভিশ কাজ করছে গত ২৭ বছর ধরে। শিরোনামহীন ও মেঘদল বাংলাদেশের প্রথম সারির দুই ব্যান্ড, যারা গত দুই দশকের বেশি সময় ধরে নিজেদের ভিন্নধর্মী গানের জন্য পরিচিত সারাদেশে। 

আয়োজকদের পক্ষ থেকে ইনফিতার দানিয়াল বলেন, উপমহাদেশের তিনটি দারুণ ব্যান্ড একসাথে শীতের আমেজে গান শোনাবেন। আশা করছি আমাদের শ্রোতারা একটা সুন্দর সন্ধ্যা কাটাবেন গানে গানে। সেজন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন।

অনুষ্ঠানটি আয়োজন করছে প্রাইমওয়েভ কম্যুনিকেশন্স ও ডিজিটাল পার্টনার হিসেবে আছে টোট্টেং কম্যুনিকেশন্স। কনসার্টের টিকেট ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে অনলাইনে। পাওয়া যাচ্ছে tickticki.com-এ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS