News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
স্বৈরতন্ত্র প্রতিরোধে এ রায় মাইলফলক হয়ে থাকবে: ইউনুস আহমদ

স্বৈরতন্ত্র প্রতিরোধে এ রায় মাইলফলক হয়ে থাকবে: ইউনুস আহমদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ রায়ে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে। মজলুম জনতার প্রত্যাশা পূরণ হয়েছে। এই রায় আমাদের রাজনৈতিক ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে। রাষ্ট্রকে ব্যবহার করে জনতার ওপরে দমন-পীড়নের বিরুদ্ধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সোমবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত ফ্যাসিবাদের প্রধান ও তার প্রধান সহযোগীর রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, পতিত ফ্যাসিবাদ অনেক বিস্তৃত অপরাধচক্র গড়ে তুলেছিল। সেই চক্রের প্রধান সম্পর্কে একটি মামলার রায় হলো। পর্যায়ক্রমে সব অপরাধীকেই শাস্তির আওতায় আনতে হবে। এই বিচার প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশেল পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদ পরিবার ও আহতদের প্রতি আমাদের সম্মান ও বেদনা আবারও ব্যক্ত করছি।

অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, আইন তার নিজস্ব গতিতে কাজ করবে বলেই আমরা প্রত্যাশা করি। আইনের নিজস্ব গতি ও ধারাতেই সকল অপরাধের বিচার হবে ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে আহ্বান করবো, রায় ঘোষিত হওয়ার পরে এখন আবশ্যকিয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততার সাথে রায় বাস্তবায়ন করার ব্যবস্থা নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, আজকের দিন আমাদের জন্য আনন্দের দিন। এদিনে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। দেশবাসী কাউকে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতেও দেবে না এবং আইন হাতে তুলে নেওয়ার মতো কোন কাজ কেউ করবো না। আল্লাহ তায়ালা বাংলাদেশকে শান্তিময় করে তুলুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS