News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
গোঁফওয়ালা লুকে প্রকাশ্যে শাকিব খান, উল্লাস ভক্তদের

গোঁফওয়ালা লুকে প্রকাশ্যে শাকিব খান, উল্লাস ভক্তদের

ক্যারিয়ারের সুসময় পার করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নতুন প্রত্যাবর্তনের পর একের পর এক চমক নিয়ে পর্দায় ফিরছেন। কিছুদিন আগেই অন্তর্জালে উন্মুক্ত হয়েছিল তার আসন্ন সিনেমা ‘সোলজার’র লুক, যা নিয়ে বেশ চর্চা হয়েছিল।

এবার সেই লুক নিয়েই প্রকাশ্যে এলেন নায়ক। যেখানে গোঁফওয়ালা শাকিব খানকে দেখা গেছে। 

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন দেশ সেরা এই নায়ক। তার আসার খবরে বনানীতে শত শত দর্শকের সমাগম হয়েছে। উপস্থিত সবাই উল্লাসে ফেটে পড়েন।

এ সময় শাকিব খান, শাকিব খান বলে চিৎকার করছেন, তাকে এক নজর দেখার জন্য। নায়কও তা ফেরান নি, আউটলেটের নিচে এসে সবার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন।

কিছু দিন আগে প্রকাশিত হয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা ‘সোলজার’ এর লুক; যা বিশেষভাবে নজর কাড়ে। সেই লুকেই এবার হাজির হয়ে সবাইকে চমকে দিলেন ঢালিউডের কিং খান। 

উল্লেখ্য, নির্মাতা সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS