News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
জাহানারার পাশে দাঁড়ালেন মুশফিক

জাহানারার পাশে দাঁড়ালেন মুশফিক

বাংলাদেশ ক্রিকেটে চলছে এক অশান্ত সময়। নারী দলের পেসার জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগে পুরো ক্রিকেট অঙ্গনেই নেমেছে ঝড়। যৌন হেনস্থা ও শারীরিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগের পর এবার মুখ খুলেছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিক লেখেন, ‘সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই, আপনি যেই হোন না কেন, আপনার লিঙ্গ বা অবস্থান যাই হোক না কেন।’

তিনি আরও লেখেন, ‘যদি অভিযোগগুলি প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।’

এর আগে জাহানারার অভিযোগের পর তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনো পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা আলম নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম, প্রয়াত কর্মকর্তা তৌহিদ মাহমুদসহ কয়েকজনের বিরুদ্ধে যৌন হেনস্থা ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। তিনি জানান, বিশ্বকাপ চলাকালীন ও ক্যাম্পের সময় তাকে অশালীন আচরণের শিকার হতে হয়েছে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলছেন, সেখান থেকেই অভিযোগগুলো প্রকাশ্যে আনেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS