News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
রুবেলের কটাক্ষের জবাব দিলেন আশরাফুল

রুবেলের কটাক্ষের জবাব দিলেন আশরাফুল

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজে তার কোচিং অভিষেক হবে। তবে এই নিয়োগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা, যার সূত্রপাত পেসার রুবেল হোসেনের একটি পোস্টে।

আশরাফুলের নিয়োগের পর নিজের ফেসবুকে রুবেল লেখেন, ‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড।’ এরপর আরেক পোস্টে তিনি কটাক্ষ করে লিখেছিলেন, ‘যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই এখন শিক্ষা দিতে আসা! জীবনটা সত্যিই সিনেমা।’

রুবেলের এমন মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তার পোস্টকে অশোভন বলে মন্তব্য করেন। তবে এই বিষয়ে আশরাফুল কোনো পাল্টা মন্তব্য না করে বরং দেখিয়েছেন পরিপক্বতা ও ইতিবাচকতা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিসিবিতে সাংবাদিকদের প্রশ্নে তিনি শান্তভাবে বলেন, ‘যার যার ব্যক্তিগত মতামত দিতেই পারে, এতে আমার কিছু বলার নেই। রুবেল আমার অধীনে খেলেছে, মানুষ হিসেবেও ভালো। আমি এসব নিয়ে চিন্তিত নই।’

চাপ ও সমালোচনা নিয়ে তিনি আরও বলেন, ‘আমি ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। জীবনে অনেক কঠিন সময় পার করেছি, সেখান থেকেও ফিরে এসেছি। আমি সব সময় নিজের কাজটা সততার সঙ্গে করার চেষ্টা করি, এবারও তাই করব।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS