News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’

স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’

আসছে ১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ভক্ত অনুরাগীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স।

শুক্রবার ৭ থেকে ১৩ নভেম্বর এই মাল্টিপ্লেক্সে উদযাপিত হবে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’। এই সপ্তাহে হুমায়ুন আহমেদের জনপ্রিয় চারটি সিনেমা চলবে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়।

সিনেমাগুলো হলো- ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং ‘দ্বারুচিনি দ্বীপ’। এক্ষেত্রে বিশেষ অফার থাকছে দর্শকদের জন্য। স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি পাওয়া যাবে।

হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাটি নির্মাণ করেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, মম, ইমন, বিন্দু, মুনমুন, মোশাররফ করিমসহ অনেকে। সিনেমাটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

রম্যনির্ভর চলচ্চিত্র ‘নয় নম্বর বিপদ সংকেত’ মুক্তি পায় ২০০৭ সালে। এতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, ফারুক আহমেদ প্রমুখ। 

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওনসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS