News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
৮০০ কেজি জাটকা জব্দ, জরিমানা

৮০০ কেজি জাটকা জব্দ, জরিমানা

নগরের বাকলিয়ায় থানার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। 

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বালুমহালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে চারজন মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দুইটি ট্রাক আটক করা হয়। ট্রাক দুটি থেকে ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা মাছগুলো পরে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS