News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
অনেক বেশি এক্সাইটেড তানজিন তিশা, কারণ কী?

অনেক বেশি এক্সাইটেড তানজিন তিশা, কারণ কী?

অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তানজিন তিশা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ক্যারিয়ার, নতুন কাজ এবং দীর্ঘ বিরতি নিয়ে কথা বলেছেন তিনি। সেখানে এই তারকা জানান, নিজেকে শুধু ছোট পর্দা বা ওটিটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না।

তানজিন তিশার কথায়, আমি কখনও বলছি না আমি নাটক করব না বা কখনও বলছি না আমি ওটিটি করব না। আমি একজন অভিনেত্রী, আমার যদি গল্প ভালো লাগে, আমার যদি অভিনয় করার জায়গা হয়, সেটা যেকোনো কিছু হতে পারে। সেটা যদি মঞ্চ নাটকও হয়, যেটা আমি কখনও করিনি, সেটাও করব।

মাঝে অনেকদিন কাজ থেকে দূরে ছিলেন এই গ্ল্যামারগার্ল। এর কারণ জানিয়ে তিনি বলেন, একটি খুব ভালো এবং বড় প্রজেক্টের জন্য বিরতি প্রয়োজন ছিল। তাই অনেকদিন কাজ করিনি, সেটা আমার চিন্তাভাবনা।

নতুন কাজের ব্যাপারে তানজিন তিশা বলেন, একটা ভালো কাজ ও বড় কাজ করতে যাচ্ছি। আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই।

ভালো কাজের সঙ্গেই থাকতে চান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ভালো কাজ দিয়েই এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া কিন্তু লাইফে কিছু নেই। তাই ভালো কাজ দিয়েই থাকতে চাই। আর বাকি ডিটেইলস বলতে চাই, কাজ যখন সাকসেসফুলি শেষ হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শাকিব খানের বিপরীতে তিশার অভিষেকের গুঞ্জন শোনা গিয়েছিল তবে তা গেল মাসেই বাস্তবে রূপ নেয়। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন শাকিব খান ও তানজিন তিশা। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS