News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
প্রাথমিকে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি আসছে

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি আসছে

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতই আসছে। সোমবার (৩ নভেম্বর) সকালে এ বিষয়ে মোবাইল ফোর অপারেটর টেলিটকের সঙ্গে সভা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এসএম মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই দ্রুত সার্কুলার প্রকাশের জন্য আমরা টেলিটকের সঙ্গে আজ একটি মিটিং করেছি। অনলাইনে আবেদনের জন্য টেলিটককে সফটওয়্যার ডেভেলপ করার কথা বলা হয়েছে।

এর আগে, রোববার (২ নভেম্বর) প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সংশোধনীতে বলা হয়েছে, ‘বিধি ৭ এর উপ-বিধি (২) এর দফা (খ)’-এ উল্লিখিত ‘অন্যান্য বিষয়ে’ শব্দগুলোর পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দ প্রতিস্থাপিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS