News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
হোটেলে মিলল জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের লাশ

হোটেলে মিলল জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের লাশ

মালয়েশিয়ার একটি হোটেলের বাথটাব থেকে ‘নার্স দেবী’ নামে পরিচিত তাইওয়ানিজ ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

মালয়েশিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিনকে বাথরুমের মধ্যে অসাড় অবস্থায় দেখতে পান দেশটির জনপ্রিয় র‍্যাপার নামউই। তিনি সিপিআর দেওয়ার চেষ্টা করেন এবং দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি পরিষেবায় যোগযোগ করেন।

পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি। 

মালয়েশিয়ান র‍্যাপার নামউই অভিযোগ করেছেন, জরুরি পরিষেবা নম্বরে যোগাযোগের প্রায় এক ঘণ্টা পরে অ্যাম্বুল্যান্স পৌঁছায়। 

গায়কের ভাষ্য, ‘যখন আমি ফোন করে জানতে চাইলাম তখন তারা আমাকে উল্টো বকাবকি করেছে এবং অকথ্য ভাষায় গালাগাল করেছেন।’ 
 
সম্প্রতি সিহ ইউ-সিন শুটিংয়ের জন্য মালয়েশিয়া সফরে গিয়েছিলেন।

তার ম্যানেজার ক্রিস জানিয়েছেন, তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় তাৎক্ষণিক জরুরি চিকিৎসার কোনো সুযোগ ছিল না। 

ম্যানেজার বলেন, ‘নার্স দেবী’র আকস্মিক মৃত্যুতে তার পরিবার শোকাহত। তার এ মৃত্যুর কারণ জানতে তদন্তের অনুরোধ করা হয়েছে।

সিহ ইউ-সিনের সোশ্যাল মিডিয়ায় পাঁচ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য ভিডিও বানাতেন। যার জন্য নেটিজেনদের কাছে বেশ প্রশংসিত হয়েছিলেন। এ কারণে তাকে ‘নার্স দেবী’ উপাধি দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS