News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সেনাবাহিনী নিয়ে শফিক তুহিন ও প্রত্যয়ের বিশেষ গান

সেনাবাহিনী নিয়ে শফিক তুহিন ও প্রত্যয়ের বিশেষ গান

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন। গানের ভুবনে দীর্ঘ ক্যারিয়ার তার। বিভিন্ন ঘরনার গানের পাশাপাশি অসংখ্য বিষয়ভিত্তিক গানও করেছেন এই তারকা। এবার বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গান করলেন শফিক তুহিন।

‘মানবতার জয় হোক’ শিরোনামে এই গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান। শফিক তুহিনের লেখা এই গানটি ভিডিও আকারে ইতোমধ্যেই গত ৩১ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন কীশোর নীল।

এ সম্পর্কে শফিক তুহিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের আস্থা, ভরসা ও গর্বের অন্যতম জায়গা। দেশের ক্লাক্রিলগ্নে মানবতার হাত বাড়িয়ে দেন তারা সব সময়। দেশ এবং দেশের মানুষের কল্যানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। তাই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে একটি গান করার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত।

তিনি আরও বলেন, গানটি প্রকাশের পর থেকে অনেক সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস ভিন্ন আঙ্গিকে তৈরি এই গানটি শ্রোতাদের ভালো লাগবে। এই গানটি তৈরি করার ক্ষেত্রে যারা যারা আমাকে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS