News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
প্রথম ধাপের থেরাপি শেষে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?

প্রথম ধাপের থেরাপি শেষে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। পরিবার জানিয়েছে, প্রথম ধাপের কেমোথেরাপি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

অভিনেতা এখন অবস্থান করছেন লন্ডনে তার একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায়। কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাকে। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষ হয়েছে, এখন চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

তিনি আরও জানান, ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে ইলিয়াস কাঞ্চনকে লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS