News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
সাবেক এমপি তানভীরের ব্যাংক হিসাবের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

সাবেক এমপি তানভীরের ব্যাংক হিসাবের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও তার পরিবারের বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ৩ কোটি ২৮ লাখ টাকা জব্দ করেছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান জানান, প্রাথমিক অনুসন্ধানে তানভীর প্রতারণা, জালিয়াতি, চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধ ও বিদেশে অর্থ পাচারের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন।

তানভীর ও তার পরিবারের সদস্যদের নামে মোট ৯৬টি ব্যাংক হিসাব রয়েছে। এই হিসাবগুলোতে দীর্ঘ সময় ধরে অস্বাভাবিক লেনদেন হয়েছে। তাদের দেশে ও বিদেশে অবৈধ সম্পদ বিনিয়োগের প্রাথমিক তথ্য মিলেছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট বর্তমানে মানিলন্ডারিং ও সম্পত্তি অনুসন্ধান অব্যাহত রেখেছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার ও সম্পূর্ণ তথ্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS