News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিজয়ের সঙ্গে বাগদানের পরেই যে পরিকল্পনার কথা জানালেন রাশমিকা

বিজয়ের সঙ্গে বাগদানের পরেই যে পরিকল্পনার কথা জানালেন রাশমিকা

২০১৮ থেকে ২০২৫— সাত বছর ধরে সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। পরে গোপনে বাগদান সেরে ফেলেন; কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি এ তারকা জুটি। 

তবে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে— গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন তারা। খুব শিগগির নাকি চারহাত এক হতে চলেছে তাদের। এমনকি দীপাবলিও নাকি একসঙ্গেই উদযাপন করেছেন তারা। এমনই খবর নেটদুনিয়ায়। এর মাঝেই সন্তান পরিকল্পনার কথা জানালেন রাশমিকা মান্দানা।

জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিক পর্ব সারবেন এ প্রেমিকযুগল। সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি মা হতে চান। রাশমিকা মান্দানা নাকি তার ভাবিসন্তানের কথা ভাবেন, বিষয়টি অনুভব করতে পারেন।

রাশমিকা বলেন, আমি মা না হলেও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। একেবারে সুরক্ষিত রাখতে চাই তাদের। আমাকে যদি ওদের জন্য যুদ্ধে যেতে হয়, আমি তাই করব। 

অভিনেত্রী বলেন,  ৩০ বছর পর্যন্ত চুটিয়ে কাজ করতে চান। এরপর ৪০ অবধি কাজ ও পরিবারকে সমানভাবে সময় দিতে চান। সম্প্রতি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজ করার সমর্থনও জানিয়েছেন তিনি। তবে কি পরবর্তীকালে দীপিকার দেখানো পথেই হাঁটবেন রাশমিকা মান্দানা?

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS