News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জার্মানির ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী জোহান সাথফ। দুই দিনের সরকারি সফরে তিনি উন্নয়ন সহযোগিতা ও মানবিক সহায়তা ইস্যুতে বাংলাদেশের প্রতি জার্মানির দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বুধবার (২৯ অক্টোবর) ঢাকায় জার্মান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, ২৭ – ২৮ অক্টোবর ঢাকায় অবস্থানকালে জোহান সাথফ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, জাতিসংঘ, আন্তর্জাতিক অংশীদার ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় টেকসই উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কক্সবাজারের মানবিক পরিস্থিতি গুরুত্ব পায়।

জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সদস্যরা কক্সবাজারে যান। সেখানে তারা ইউনিসেফ ও স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করেন এবং রোহিঙ্গা ও আশ্রয়দাতা কমিউনিটির সহায়তায় চলমান প্রকল্প পরিদর্শন করেন।

সফরকালে দেওয়া এক বিবৃতিতে জোহান সাথফ বলেন, রোহিঙ্গারা যেন স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরতে পারেন-এটাই আমাদের লক্ষ্য। তবে এর জন্য মিয়ানমারে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। ততদিন পর্যন্ত জার্মানি বাংলাদেশ ও মানবিক সহায়তায় নিয়োজিত সব অংশীদারের পাশে থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মান দূতাবাস জানায়, বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে জার্মানি বর্তমানে জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, সুশাসন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি খাতে সহায়তা দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS