News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধের মামলার আসামির মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামির মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা এস এম মহসিন উল মুলুক (৬৮) নামের এক আসামি মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার ঘোষ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের নথিপত্র বলছে, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গত ৮ সেপ্টেম্বর গ্রেপ্তার হন মহসিন উল মুলুক। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

সুভাষ কুমার ঘোষ জানান, শনিবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মহসিন উল মুলুক। এ সময় তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভোর সাড়ে পাঁচটায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS