News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
অজ্ঞান পার্টির খপ্পরে জবি শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

অজ্ঞান পার্টির খপ্পরে জবি শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

রাজধানীতে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। প্রসেনজিৎ চন্দ্র (২৫) নামে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে গুলিস্তান এলাকায় বাস থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানায়। বাবার নাম শচীন চন্দ্র।

তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু আপন দাস জানান, বাড়ি থেকে উৎসব পরিবহনের বাসে করে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন প্রসেনজিৎ। পথে বাসের মধ্যেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন তিনি। দেখতে পেয়ে বাসের কর্মচারীরা গুলিস্তান বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ পাশের গেটে আসার পর তাকে বাস নামিয়ে সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে আপনকে কল করে বিষয়টি জানান। পরে তিনি নিজে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। 

আপন দাস জানান, প্রসেনজিতের সঙ্গে মোবাইল ফোন থাকলেও মানিব্যাগ ও টাকা খোয়া গেছে। তবে কত টাকা ছিল তা জানা জায়নি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি রেখেছেন চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS