News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
একেবারেই বিয়ে করতে চাই না: ইশা

একেবারেই বিয়ে করতে চাই না: ইশা

শোবিজ তারকাদের জীবনে কী ঘটে না ঘটে- সেটা নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। ব্যতিক্রম নন টালিপাড়ার ব্যস্ততম নায়িকা ইশা সাহা। কবে কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে ইশা বলেন, আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। কিন্তু তা নিয়ে বাড়াবাড়ি করি না। আমার অতি ভক্তি নেই। বিয়েটা নিয়েও তাই। বিয়েতে অবশ্যই বিশ্বাস করি। কিন্তু ঠিক মানুষের সঙ্গে বিয়ে হলে তবেই বিয়েটা টিকবে বলে আমার ধারণা। 

বিয়ে ভাবনা প্রসঙ্গে যোগ করে তিনি বলেন, বিয়ে নিয়ে খুব একটা ভাবছি না। আমার মনে হয় বিয়ে ছাড়াই খুব ভালো আছি। আমিও খুব আনন্দ পেয়েছি। আমি একেবারেই বিয়ে করতে চাই না। হয়তো কখন করতে হতে পারে। তা আমি জানি না। নাও করতে হতে পারে। কারণ আমাকে কেউ এখনও জোর করেনি। আর জোর করলেও আমি খুব একটা শুনি না।

তবে এই জোর না করার ক্ষেত্রে বাড়িরও একটা বড় অবদান আছে। এই প্রসঙ্গে নায়িকা বলেন, এই কারণেই বলে আর্থিক দিক থেকে মেয়েদের সাবলম্বী হওয়া উচিত। আমাকে জোর করা হয়নি তা কিন্তু নয়। আমি যখন স্নাতক শেষ করি, তখন কিন্তু আত্মীয়রা এসেছিলেন বিয়ের সমন্ধ নিয়ে। কিন্তু ভাগ্যক্রমে সেই সময় আমি আবার আইন নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। পড়াশোনার সময় কেউ কিছু বলছে না। যখন পড়াটা বন্ধ হচ্ছে তখন এই কথা।

ইশা আরও বলেন, পড়াশোনা শেষ করে আমি যখন কোটে জয়েন করি তারপর আমার কাছে এই অফার আসে। তারপর আমি কাজ শুরু করে দিই। যখন একবার আমি কাজ শুরু করে দিই তখন আমি আর্থিক ভাবে নিজের উপরই নির্ভরশীল হয়ে গেলাম। বাবা-মাও বুঝতে পারলেন। এখন আত্মীয়রা আর আসেন না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS