News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
সকালের নাশতা হবে সুষম খাবার সমৃদ্ধ

সকালের নাশতা হবে সুষম খাবার সমৃদ্ধ

সারাদিনের সুস্থতার জন্য সকালের নাশতা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই সকালের নাশতা বাদ দেন, কেউবা নাকেমুখে কিছু গুঁজে ছোটেন কাজে। অনেকে আবার দেরি করে ব্রেকফাস্ট করেন। এর কোনোটাই স্বাস্থ্যকর নয়। সকালের নাশতায় এমন খাবার বেছে নিন, যাতে সারা দিন পর্যাপ্ত শক্তি পাওয়া যায়, আবার অতিরিক্ত শর্করা বা স্নেহজাতীয় উপকরণও না থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, দিনের শুরুর খাবারটা শরীর গঠন ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে খুবই উপকারী। তাই এসময় বাইরের খাবার নাশতায় প্রাধান্য না দিয়ে বাড়ির তৈরির খাবারকে প্রাধান্য দিতে হবে।

ডায়েটিশিয়ানরা বলছেন, সকালের নাশতা হতে হবে সুষম খাবারে সমৃদ্ধ। শুধু তাই নয়, খাদ্যগ্রহণ করতে হবে ‘পিরামিড রুল’ মেনে। ‘পিরামিড রুল’ অনুযায়ী, দিনের প্রথম খাবার অবশ্যই ভারী হওয়া উচিত।
 
তাই সকালের নাশতায় যেসব খাবার উপকারী হতে পারে ভারতীয় সংবাদমাধ্যম বোল্ড স্কাইয়ের প্রতিবেদন থেকে আসুন তা এক নজরে জেনে নিই-
 
১. ভাতের বদলে আটার রুটি খান।
 
২. সঙ্গে রাখুন এক বাটি সবজি।
 
৩. সকালের প্রোটিনের চাহিদা পূরণ করতে সঙ্গে রাখতে পারেন মাংস কিংবা ডালের তরকারি।

৪. দ্রুত শরীরে এনার্জি বা শক্তি পেতে খেতে পারেন ডিম পোজ বা সিদ্ধ।
 
৫. রুটির সঙ্গে খেতে রাখতে পারেন সুজির হালুয়া। সুজিপ্রোটিন, ফাইবার এবং খনিজ পদার্থে সমৃদ্ধ। এটি খাবার দ্রুত হজম করে। পেশী গঠনেও কাজ করার পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে।
 
সম্ভব হলে সকালের নাশতার শেষে টক দই কিংবা ফল খাওয়ার অভ্যাস করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS