News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন সামিরা মাহি

বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন সামিরা মাহি

দুই মাস আগে ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির একগুচ্ছ ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। নেটিজেনদের কেউ কেউ কটাক্ষ করে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, মিয়া খলিফার বাংলা ভার্সন।

সম্প্রতি সেই আলোচিত ছবি নিয়ে মুখ খুলেছেন সামিরা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ছবিটি একটি নাটকের শুটিং সেটে তোলা হয়েছিল। এটা অনেক বিতর্কিত একটা ছবি, কেন? এটার ব্যাখ্যা দিচ্ছি।

মাহি বলেন, ‘ভাত লাভার’ নামের একটা নাটক করেছি আমি আর আরশ, সকাল আহমেদের সেটে। আমি যে গ্লাসটা (চশমা) পরে আছি ওটাও সকাল আহমেদের। এই সিনটাতে অফিসের একটা সিন ছিল তখন আমি বলছি, ‘আমার একটা ছবি তুলো তো’। 

এরপর তিনি যোগ করেন, আমার কাছে কোনো চশমা ছিল না। আমি আমার ডিরেক্টরকে বললাম, ‘ভাইয়া আপনার চশমাটা একটু দেন তো, একটা ছবি তুলবো’। যখন চশমাটা পরছি তখন আরশ আমাকে বলতেছিল, ‘মাহি, তোমাকে কিন্তু সেই লাগতেছে!’ তখন আমি বললাম, ‘ভাইয়া আমার কয়েকটা ছবি তুলো। আমি বিভিন্ন রকম পোজে ছবি তুলেছি’।

কটাক্ষের প্রসঙ্গ টেনে মাহি বলেন, পরে যেটা হলো সেটা তো সবাই জানে এটা অনেক কন্ট্রোভার্শিয়াল (বিতর্কিত) একটা টপিক হয়ে গেল। তবে আমি বলতে চাই যে ইচ্ছাকৃতভাবে এমন কোনো বিষয় হোক সেটা আমার উদ্দেশ্য ছিল না।

সামাজিকমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, নীল রঙের কোর্টের সঙ্গে চোখে চশমা পরে একটি  অফিসে বসে আছেন। নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি এই ছবিগুলো প্রকাশ করেছিলেন। এর ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, আসছে ‘সুইট কলিগ’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS