News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিয়ে-বাবা হওয়ার খবর জানালেন জেমস

বিয়ে-বাবা হওয়ার খবর জানালেন জেমস

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নগর বাউলখ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। কনে যুক্তরাষ্ট্র প্রবাসী নামিয়া আমিন।গত জুনে জেমস-নামিয়ার ঘর আলো করে জন্ম নিয়েছে পুত্রসন্তান। তার নাম রাখা হয়েছে জিবরান আনাম। গায়কের বিয়ের খবর জানানোর পাশাপাশি বাবার হওয়ার খবর নিশ্চিত করেছেন জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর।  

বাবার হওয়ার অনুভূতি প্রকাশ করে গণমাধ্যমকে জেমস বলেন, বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।  

জেমস-নামিয়ার পরিচয় ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে। নগর বাউলের তখন যুক্তরাষ্ট্র ট্যুর চলছিল। লস অ্যাঞ্জেলেসের সেই শো’তে নামিয়ার সঙ্গে পরিচয় আর ঘনিষ্ঠতা অবশেষে পরিণয়ে গড়ায়। যুক্তরাষ্ট্র ট্যুর শেষে জেমস ফিরে আসেন বাংলাদেশে। কিছুদিন যেতেই মনের টানে নামিয়াও ছুটে আসেন।

তারপর ২০২৪  সালের ১২ জুন বিয়ের গাঁটছড়া বাঁধেন তারা। এরপর থেকে জেমসের ঢাকার বনানীর বাসাতেই বাস করছেন দু’জনেই। এরইমধ্যে আসে দারুণ এক সুখবর। ২০২৫ সালের ৮ জুন জেমস-নামিয়ার সংসারকে আলোকিত করে নিউইয়র্কের হান্টিং টং হসপিটালে স্থানীয় সময় মধ্যরাত ৩টা ৩৫মিনিটে জন্ম নেয় প্রথম পুত্রসন্তান জিবরান আনাম।

জানা গেছে, দু’জনের বোঝাপড়াটা দারুণ। নামিয়ার বাবা নুরুল আমিন আর মা নাহিদ আমিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। নামিয়া যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন। সেখানে একজন নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS