News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
প্রথমবার একসঙ্গে বাপ্পারাজ ও দীঘি

প্রথমবার একসঙ্গে বাপ্পারাজ ও দীঘি

দীর্ঘদিন পর ‘বিদায়’ নামের নতুন সিনেমায় অভিনয় করছেন এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের এই সিনেমায় দেখা যাবে চিত্রতারকা প্রার্থনা ফারদিন দীঘিকেও।দুই প্রজন্মের এই দুই তারকা প্রথমবার একসঙ্গে কোন সিনেমায় অভিনয় করছেন।

ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে সুনামগঞ্জে। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে।

জানা গেছে, দেশে দৃশ্যধারণ শেষে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশেও কিছু অংশের শুটিং হবে। মূলত, প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করেই সিনেমার গল্প।

বাপ্পারাজ ও দীঘিসহ বেশ কিছু তারকা নিয়ে ‘বিদায়’ সিনেমা নির্মিত হচ্ছে। এতে চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে বাপ্পারাজকে।  

সিনেমাটি সম্পর্কে এই অভিনেতা জানান, আপাতত প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলা নিষেধ আছে। তবে শুটিং শেষ করে এ মাসের শেষ দিকে কথা বলতে পারবেন।

শুটিংয়ে আরও যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু। সিনেমাটি আগামী ঈদ বা অন্য যেকোনো সময়ের জন্য তৈরি করা হচ্ছে বলে জানান সিনেমা সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS