News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
প্লাস্টিক সার্জারির প্রশ্নে যা বললেন জয়া আহসান

প্লাস্টিক সার্জারির প্রশ্নে যা বললেন জয়া আহসান

শারীরিক সৌন্দর্য ধরে রাখার জন্য তারকাদের অনেকেই সার্জারির আশ্রয় নিতে দেখা যায়। শুরুতে এসব গোপন থাকলেও পরবর্তীতে এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়।

চেহারা ও ফিটনেস ধরে রাখতেই বিভিন্ন ধরনের কসমেটিক সার্জারি করে থাকেন তারা। সম্প্রতি এ ধরনের গুঞ্জনে যুক্ত হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নাম।

এ ব্যাপারে সম্প্রতি এক পডকাস্ট শোয়ে খোলামেলা কথা বলেছেন জয়া আহসান। তিনি হাসতে হাসতে বলেন, মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। আমি এটা শুনেছি। আমার নাকি হেড টু টো (মাথা থেকে পা পর্যন্ত) সার্জারি করা।

তিনি বলেন, বোটক্স, এটা-সেটা ব্যবহার করি- এমনটাও বলে থাকে মানুষ। তারা ভাবে, আমি নাকি এসব কমেন্ট দেখি না। আসলে মাঝে মধ্যে দেখি। কমেন্ট বক্স দেখলে আমাদের দেশের পুরুষদের মানসিক অবস্থা কিছুটা বোঝা যায়। তবে এসব আলোচনা ও মন্তব্য সম্পর্কে হাস্যরস করলেও নিজে প্লাস্টিক সার্জারি করিয়েছেন কি করাননি, তা সরাসরি বলেননি এ অভিনেত্রী।

চলতি বছরটা দারুণ কাটছে জয়া আহসানের। এরই মধ্যে বাংলাদেশ-ভারত মিলিয়ে তার ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে।

গেল ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ফেরেশতে’। ওটিটিতে মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’।

এদিকে সম্প্রতি তৃতীয়বারের মতো বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হয়েছেন জয়া আহসান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS