News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়ামী লীগের দারুস সালাম ৯নং ওয়ার্ডের ৪নং ইউনিটের সাধারণ সম্পাদক মো. সাইমন ইসলাম রনি (৪২), সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. রুবেল পেদা (৩০), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ছাত্রলীগ সভাপতি মো. তরিকুল ইসলাম  চৌধুরী তাপস (৩০), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জানে আলম চৌধুরী ঠান্ডু (৩২), ছাত্রলীগের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা ও ভান্ডারিয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঈশান শিকদার মিরাজ (২৬), ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার মেহারী ইউপির সাধারণ সম্পাদক মো. আল হেলাল (৪৭) এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সক্রিয় সদস্য ও রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. মোরশেদ আলম মুন্না (২৮)।

সোমবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মগদ তালেবুর রহমান।

ডিবির বরাত দিয়ে তিনি জানান, রোববার (১৯ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ৩টায় রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর ১২ এলাকায় অভিযান পরিচালনা করে মো. সাইমন ইসলাম রনি ও মো. রুবেল পেদাকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম। একই দিন দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মিরপুর থানাধীন কাজীপাড়া এলাকা থেকে মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস ও মো. জানে আলম চৌধুরী ঠান্ডু গ্রেপ্তার করে ডিবির মিরপুর বিভাগের আরেকটি টিম।

তিনি আরও জানান, ওইদিন রাত আনুমানিক সোয়া ১০টার দিকে রাজধানীর নিউমার্কেট থানাধীন আজিমপুর এলাকা থেকে ডিবি-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম ঈশান শিকদার মিরাজকে গ্রেপ্তার করে। অপরদিকে রাত আনুমানিক সাড়ে ১০টায় ডিবি ওয়ারী বিভাগের একটি টিম রাজধানীর ভাটারা এলাকা থেকে মো. আল হেলালকে গ্রেপ্তার করে। ওইদিন রাত আনুমানিক সাড়ে ১১টায় ডিবি গুলশান বিভাগের একটি টিম রাজধানীর বাড্ডা থানাধীন ময়নারবাগ এলাকা থেকে মো. মোরশেদ আলম মুন্নাকে (২৮) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS