News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ধূমপান ছাড়ার পর যা করবেন

ধূমপান ছাড়ার পর যা করবেন

দীর্ঘ সময় ধরে ধূমপান করে ফুসফুসের যে ক্ষতি হয়েছে তা মেরামত করতে বিশেষ পদক্ষেপের দরকার। ধূমপানে মূলত আমাদের ফুসফুসের বারোটা বেজে যায়।তাই ফুসফুসের স্বাস্থ্য পুনরুদ্ধার সবার আগে দরকার। ফুসফুসকে কর্মক্ষম করে তুলতে এই কাজগুলো আপনাকে নিয়ম মেনে করতেই হবে।

প্রতিদিন সকালে নিয়ম করে খোলা ছাদে প্রাণায়াম করুন। প্রাণায়াম শুধু ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায় তা নয়। ফসফুসে জমে থাকা বিষাক্ত পদার্থ দূর করতে প্রাণায়ামের বিকল্প আর কিছু নেই। বায়ু ধারণ ও রেচক প্রক্রিয়ায় বিষাক্ত পদার্থ ফুসফুস থেকে দূর হয়। প্রতিদিন অন্তত ৩০ মিনিট প্রাণায়াম অভ্যাস করুন।

দীর্ঘ বছর ধরে ধূমপানে ফুসফুসের কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়। এমনকি ফুসফুসে প্রাদাহ দেখা দেয়। এই সমস্যা দূর করার জন্য খাদ্যাভাসে পরিবর্তন আনা প্রয়োজন। অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এমন ধরনের ফল ও সবজিতে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা মেলে।  

এ ছাড়া প্রতিদিন সকালে খালিপেটে কাঁচা হলুদে দুটি গোলমরিচ মিশিয়ে খেলে ধীরে ধীরে প্রদাহ কমে আসে। কিংবা কাঁচা রসুন ভাতের মধ্যে রেখে খেলেও উপকার পাবেন। নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া আবশ্যিক। এতে ফুসফুসে জমে থাকা শ্লেষ্মা পাতলা হয়ে শরীর থেকে বেরিয়ে যায়।

বাড়ির বাইরে বেরোলে মাস্ক পড়ুন। অতিরিক্ত দূষণযুক্ত এলাকা এড়িয়ে চলুন। বাড়িতে বা বাইরে ধোঁয়ার মধ্যে বেশিক্ষণ থাকবেন না।

ধূমপান ছাড়ার পর যদি শ্বাসকষ্ট বা চাপ অনুভব করেন তাহলে অতি সত্ত্বর ডাক্তারের কাছে যেতে হবে। চিকিৎসক নিজের প্রয়োজনমতো পালমোনারি ফাংশন টেস্ট বা অন্যান্য পরীক্ষা করে ফুসফুসের বর্তমান অবস্থা জেনে নেবেন। এরপর তাঁর পরামর্শমতো চলুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS