News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশ-আর্জেন্টিনার

ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশ-আর্জেন্টিনার

এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে প্রথম লেগে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। যদিও হেরে যায় শেষ মুহূর্তে গিয়ে।পরের লেগে হংকংয়ের মাঠে ড্র করে আসে লাল-সবুজ জার্সিধারীরা। যার বদৌলতে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাদের। এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে ১৮৩ নম্বরে।  

এদিকে সমান উন্নতি হয়েছে আর্জেন্টিনারও। লম্বা সময় এক নম্বরে থাকা দলটি গত হালনাগাদে তিন নম্বরে নেমে যায়। এবারের হালনাগাতে এক ধাপ এগিয়ে দুইয়ে অবস্থান করছে তারা। প্রীতি ম্যাচে ভেনেজুয়েলা ও পুর্তো রিকোকে হারিয়ে এই উন্নতি হয়েছে স্কালোনির শিষ্যদের। অপরদিকে এক ধাপ পিছিয়েছে ব্রাজিল। ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচে তারা দক্ষিণ কোরিয়াকে হারালেও নিজেরা পরাজিত হয় জাপানের কাছে। ফলে এক ধাপ পিছিয়ে সাত নম্বরে রয়েছে তারা।  

র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। আর্জেন্টিনা থেকে আরও ৫ পয়েন্টে এগিয়ে আছে দেশটি। এক ধাপ পিছিয়ে তিন নম্বরে রয়েছে ফ্রান্স। চারে ও পাঁচে অপরিবর্তিত আছে ইংল্যান্ড ও পর্তুগাল। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে নেদারল্যান্ডস। আট নম্বরে থাকা বেলজিয়ামের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এক ধাপ এগিয়ে ৯ নম্বরে রয়েছে ইতালি। আর দুই ধাপ উন্নতি হয়েছে জার্মানির। শীর্স দশে ঢুকেছে দলটি। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS