News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নিষিদ্ধ আ. লীগ-অঙ্গসংগঠনের আরও ৪ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ আ. লীগ-অঙ্গসংগঠনের আরও ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তাররা হলেন-আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. আব্দুল জলিল (৩৯), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. হাবিবুর রহমান (৪৭), শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা যুবলীগের সদস্য মো. শওকত আলী ওরফে শওকত ছৈয়াল (৪৫) ও ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. আতিকুর রহমান (৫৪)।

শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ও রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ডিবি মিরপুর বিভাগের অস্ত্র ও মাদক টিম আব্দুল জলিলকে গ্রেপ্তার করে। রাত ৯টা ২৫ মিনিটে হাতিরঝিল থানাধীন মগবাজার চৌরাস্তায় অভিযান চালিয়ে ডিবি রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে।  

এদিকে, রাত ৯টার দিকে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ এলাকায় অভিযান চালিয়ে শওকত আলী ওরফে শওকত ছৈয়ালকে আটক করে। অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টায় ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম বান্দরবান জেলায় অভিযান পরিচালনা করে মো. আতিকুর রহমানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS