News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
৫২ বছরের মালাইকার সঙ্গে ‘হালে পানি’ পেলেন না ২৯-এর রাশমিকা!

৫২ বছরের মালাইকার সঙ্গে ‘হালে পানি’ পেলেন না ২৯-এর রাশমিকা!

মালাইকা আরোরা, বলিউডের চিরন্তন ‘মুন্নী’। নাম কিংবা ‘বদনাম’ হওয়ার ভয় কোনওদিনই তার নেই।তাই তো ব্যক্তিগত জীবনের বিতর্ক তাকে ভাবায় না। ৫২ বছর বয়সী এই ফিট নায়িকা আরও একবার আইটেম গানে নেচে তাক লাগালেন।

থাম্মার মিউজিক অ্যালবামের সর্বশেষ গান ‘পয়জন বেবি’ সামনে এসেছে। আর সেই গানে মালাইকা আরোরার নাচে মুগ্ধ সবাই। একটি ক্লাবের প্রেক্ষাপটে সাজানো গানের ভিডিওতে মালাইকার নাচের সামনে যেন হালে পানি পাননি এই সময়ের অভিনেত্রী রাশমিকা মান্দানা।

গানের ভিডিওতে দেখা যায়, অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি নাইট ক্লাবে প্রবেশ করেন রাশমিকা, আর সেইখানেই রাতপার্টির আকর্ষণ মালাইকা।

ঘটনাক্রমে রাশমিকাকে মালাইকার সঙ্গে ডান্স ফ্লোরে যোগ দিতে দেখা যায়। তবে ত্রিশের কোঠার রাশমিকা পুরোপুরি ফিকে মালাইকার সামনে।

গানটির প্রতিক্রিয়ায় এক ভক্তের মন্তব্য, ‘রাশমিকা এবং মালাইকার নাচ ফাটাফাটি, তবে মালাইকা এগিয়ে রয়েছেন’। অনেকে ভিডিওতে পরিচালক অমর কৌশিকের ক্যামিও দেখে লেখেন, ‘আমি অমর কৌশিককে দেখতে পাচ্ছি! সিনেমাতেও ভেদিয়াকে দেখার জন্য আমি অপেক্ষা করতে পারছি না!’

উল্লেখ্য, জেসমিন স্যান্ডলাস, শচীন-জিগর এবং দিব্যা কুমারের গাওয়া ‘পয়জন বেবি’ এখন সুপার ভাইরাল। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS