News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বাগদান সারলেন তানজীব সারোয়ার

বাগদান সারলেন তানজীব সারোয়ার

বাগদান সারলেন ‘দিল আমার’ ও ‘মেঘমিলন’ গানের মাধ্যমে সবার কাছে পরিচিত গায়ক তানজীব সারোয়ার। কনের নাম সাবা সানজিদা রহমান।বাগদানের খবরটি নিশ্চিত করেছেন তানজীব সারোয়ার নিজেই।

শনিবার (১১ অক্টোবর) তানজিব সারোয়ার ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ‘সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করলাম। ’ ফেসবুকে খবরটি জানানোর পর থেকেই অভিনন্দনে ভাসছেন ‘মেঘও মিলনে’ খ্যাত এই গায়ক।

তানজীব সারোয়ারের হবু স্ত্রী সানজিদা রহমানের সম্পর্কে জানা যায়, তিনি ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা করে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। তিনি প্রকৌশল কোরের লেফটেন্যান্ট।

তানজীব সারোয়ারের প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ প্রকাশ পায় ২০১১ সালে। ২০১৪ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ’।  ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পায় তার তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী’।  

সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন তানজীব সারোয়ার। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত সুড়ঙ্গ চলচ্চিত্রের ‘গা ছুঁয়ে বলো’ গানের মাধ্যমে সিনেমার গানে অভিষেক ঘটে তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS