News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ডিসিপ্লিন জীবন যাপন, নামাজ ও মেডিকেশন করি: পরীমণি

ডিসিপ্লিন জীবন যাপন, নামাজ ও মেডিকেশন করি: পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো পেরিয়ে আসার পর এখন সুশৃঙ্খল জীবনযাপন করছেন বলে জানান।

পরীমণির ভাষ্য, আমার প্রচণ্ড প্যানিক হয় এবং আমার মৃত্যুভয় হয় অনেক।

এই সমস্যা থেকে মুক্তির জন্য তিনি এখন নিয়মিত সাইকিয়াট্রিস্টের কাছে যান। তিনি বলেন, আমি ডিসিপ্লিন জীবন যাপন করি, নামাজ বা মেডিকেশন করি। আমি একটা সুন্দর, মানে সিস্টেমেটিক লাইফ লিড করার চেষ্টা করি, যেটা আমি কখনোই করতাম না, একদমই।

অনুষ্ঠানের তিনি আরও জানান, এখন ভেবেচিন্তে কাজ করেন। তার কথায়, আগে আমি করতাম, কিন্তু হুটহাট করে করতাম, চিন্তাভাবনা করে করতাম না যে আমি কতটুকু কন্টিনিউ করতে পারব অথবা পারব কিনা, এটা আমি মাঝখান থেকে ছেড়ে দেব কিনা। কিন্তু এখন আমি ভেবেচিন্তে তারপরে কাজ করি।

করোনার লকডাউনের সময় তিনি অ্যালোফেসিয়া নামক একটি রোগে আক্রান্ত হয়েছিলেন। যার ফলে তার মাথার একপাশের অনেকটা চুল উঠে গিয়েছিল। তবে এখন সব ঠিকঠাক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS