News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
আটকে থাকা সিনেমা নিয়ে যা বললেন পপি

আটকে থাকা সিনেমা নিয়ে যা বললেন পপি

দীর্ঘদিন ধরে নিজেকে আড়াল করে রেখেছেন অভিনেত্রী সাদিকা পারভীন পপি। তিনি আড়ালে চলে যাওয়ার কারণে আটকে আছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ কয়েকটি সিনেমা। নির্মাতারাও দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ পাচ্ছিলেন না অভিনেত্রীর।

পাঁচ বছরের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন পপি। ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি ভিডিওবার্তা দিলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এ বছরের শুরুতে পারিবারিক দ্বন্দ্বের কারণে পপি প্রকাশ্যে আসেন। জানান বিয়ে-সন্তান-সংসারের খবর। পপির খোঁজ পাওয়ার পর নির্মাতারা আটকে থাকা সিনেমা নিয়ে আশা দেখছিলেন। পপির সঙ্গে যোগাযোগ করে সিনেমার কাজ শেষ করার চিন্তা করছিলেন। তবে পপি ছিলেন নিশ্চুপ। সিনেমা নিয়ে কোনো কথা বলছিলেন না।

সম্প্রতি নীরবতা ভেঙে নিজের শেষ না হওয়া সিনেমা নিয়ে কথা বললেন পপি। স্বীকার করলেন, বেশ কয়েকটি সিনেমা তার জন্য ঝুলে গেছে। এ কারণে নির্মাতাদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী। ১০ সেপ্টেম্বর নিজের জন্মদিনে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পপি বলেন, ‘দুটি সিনেমা নয়, আমার আরও কয়েকটি সিনেমা আটকে আছে। তার জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে এসব সিনেমার নির্মাতারা বিপাকে আছেন। কিন্তু মানুষের জীবনের সব সিদ্ধান্ত হয় ওপর থেকে। মানুষ চাইলেও অনেক কিছু করতে পারে না। মনের অজান্তেই হোক কিংবা পরিস্থিতির কারণেই হোক, আমার গ্যাপটা সৃষ্টি হয়েছে।’

পপি আরও বলেন, ‘ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবেই কাজগুলো আটকে গেছে। আমি কাউকে কোনো দিন বিপদে ফেলিনি, আমার দ্বারা কারও কোনো দিন ক্ষতি হয়নি। ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ হয়, আটকে থাকা কাজগুলো শেষ করে দেব। না হলে মাফ চেয়ে নেওয়া ছাড়া করার কিছু নেই। তারা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।’

পপি আরও জানান, ভবিষ্যতে ক্যামেরার সামনে তার ফেরার সম্ভাবনা খুবই কম। তবে সিনেমা প্রযোজনা করার ইচ্ছা আছে তার। এর আগেও প্রযোজক হিসেবে পাওয়া গিয়েছিল পপিকে। তবে নতুন করে প্রযোজনা করার বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানান পপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS