News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
১৫ সদস্য বিশিষ্ট গৃহকর্মী অধিকার রক্ষা কমিটি গঠন

১৫ সদস্য বিশিষ্ট গৃহকর্মী অধিকার রক্ষা কমিটি গঠন

১৫ সদস্য বিশিষ্ট গৃহকর্মী অধিকার রক্ষা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম জেলার সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে এবং ঢাকা নগরের আহ্বায়ক তৌফিকা লিজার পরিচালনায় গৃহ অধিকার রক্ষা কমিটির সভায় ১৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত।

সভায় গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, সাপ্তাহিক ছুটি, ন্যূনতম জাতীয় মজুরিসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির সভায় আসমা আক্তারকে সভাপতি এবং সহসভাপতি সাথী আক্তার, সাধারণ সম্পাদক, তৌফিকা লিজা, সাংগঠনিক সম্পাদক বিউটি সুলতানা, দপ্তর সম্পাদক রাহেলা সিদ্দিকা এবং জমিরন খাতুন, ফিরোজা বেগম, পারুল আক্তার, জোবেদা বেগম, ফরিদা খাতুন, সুফিয়া বেগম, করিফুল বেগম, পারুল বেগম, সাহিদা খাতুন, মলি বেগমকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS