News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে: মিষ্টি জান্নাত

আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে: মিষ্টি জান্নাত

অভিনয়ের বাইরে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ঢাকাই সিনেমার চলতি সময়ের নায়িকা মিষ্টি জান্নাতের। চলতি মাসের শুরুতে উটের দুধ বিক্রির ইচ্ছে প্রকাশ করে আলোচনায় আসেন তিনি।এবার এই নায়িকা জানালেন, তাকে নাকি দেওয়া হচ্ছে- হত্যার হুমকি! 

সামাজিকমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, বিভিন্ন নাম্বার থেকে আমাকে মেসেজ করে, কল দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। আর ব্লক করে দিলে অন‍্য নম্বর থেকে মিথ‍্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।

তার এই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা তীব্র নিন্দা জানানোর পাশাপাশি চিত্রনায়িকাকে জিডি করার উপদেশ দিয়েছেন।  

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেন।

এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। তবে ক্যারিয়ারে সিনেমা, অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS