News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি দুইটা দিন: নুসরাত ফারিয়া

জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি দুইটা দিন: নুসরাত ফারিয়া

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তির পর সবাইকে ধন্যবাদ জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

মঙ্গলবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) নিজের পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদের মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই।

তিনি লেখেন, আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমন কী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না।  

গণমাধ্যমের বিষয়ে এই নায়িকা বলেন, বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদের, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।  

এর আগে এদিন সকালে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বেরিয়ে আসেন নুসরাত ফারিয়া।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS